নিজস্ব প্রতিবেদক:
আর্তমানবতার সেবায় নিবেদিত সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে আরো একটি ঘর নির্মাণ করে দিল,বড়লেখা উপজেলার সোনাতুলা গ্রামের ক্বারি কবির আহমদের পরিবারকে। এই মহতি কাজে সহযোগি হিসেবে কাজ করে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সোনাতুলা।
আজ ১০ ডিসেম্বর রোজ শনিবার দুপুর ১২.০০ ঘটিকার সময় নবনির্মিত ঘরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা মোহাম্মাদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর দাতা-শুভাকাঙ্ক্ষী ও বড়লেখা সমিতি সিলেট এর সহ-সভাপতি এ.আর শাহীন, যুক্তরাজ্য প্রবাসী ও বড়লেখা ফাউন্ডেশন এর দাতা- শুভাকাঙ্ক্ষী রুনু মিয়া,শামীম আহমেদ মাষ্টার, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী সাইফুর রহমান,প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সোনাতুলা’র সভাপতি হাফিজ জয়নাল আবেদীন,সোনাতুলা যুবকল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান প্রমূখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ আহমদ,জুবের আহমদ,ময়নুল ইসলাম আব্দুল হাফিজ, ফরিজ আলীসহ আরো অনেকে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *