সারাদেশের আবহাওয়ার খবরে এমনই জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। সোমবারের আকাশেও হালকা কুয়াশা রয়েছে। এছাড়া সারাদেশের তাপমাত্রা ১০২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩০ মিনিটে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *