একদিন পর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল যে বরের, সড়ক কেড়ে নিল তার প্রাণ। মর্মান্তিক এ ঘটনায় বরের বাড়িতে চলছে শোকের মাতম। বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হবু বরসহ নিহত হয়েছেন তার চাচাতো ভাই।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মোঃ বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব ও মোঃ ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন।

বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তানভীর সোহেব ঘটনাস্থলে মারা যান। আহত হয় তার চাচাত ভাই শাহ আলম ওরফে সামায়ন। পরে রাত প্রায় ৯টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম ওরফে সামায়ন মারা যায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন- শাহ আলম ওরফে সামায়ন বিয়ের বাজার করে তার চাচাত ভাই সোহেবকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সোহেব মারা যান।

আহত অবস্থায় শাহ আলম ওরফে সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার শাহ আলম ওরফে সামায়নের বিয়ে ছিল। বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে সোহেব মারা যান।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *