উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন সাংবাদিকতা হবে রাষ্ট্রের জন্য, নাগরিকের জন্য। রাষ্ট্রপতির জন্য নয় বা কোনো ব্যক্তির জন্য নয়। কিন্তু একসময় সাংবাদিকতা এদেশে ব্যক্তির তোষামোদিতে সীমাবদ্ধ ছিল। নতুন বাংলাদেশে আমরা তা থেকে বেরিয়ে এসেছি। তিনি রোববার সকালে নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেটে ‘সাংবাদিকতা কার জন্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় তিনি জুলাই বিপ্লবে নিহত দৈনিক জালালাবাদের রিপোর্টার এটিএম তুরাবের কথা স্মরণ করেন এবং মাঠের সাংবাদিকতায় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ক দিক আলোচনা করেন।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পিআইবি এর আয়োজন করে। সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। পিআইবি কর্মকর্তা শাহ আলম সৌরভের সার্বিক তত্ত¡ধানে আলোচনার আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ইউনিয়নের সদস্যরা, শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়নের সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক।

এসময় বক্তারা বলেন সাংবাদিকতা হলো তাদের জন্য যারা সাহসী এবং পরিশ্রমী। অলসদের জন্য সাংবাদিকতা নয়। তাই সাংবাদিকতা করতে হবে জেনে বুঝে। প্রতিনিয়ত তথ্যের যোগান তাদের ঝুলিতে থাকতে হবে। নিজের সীমা, পরিসীমা এবং পাঠক ও পরিস্থিতি বুঝে সাংবাদিকতা করতে হবে। তারা বিগত দিনে সাংবাদিক নির্যাতন, সীমাবদ্ধতা এবং সাংবাদিকদের স্বার্থবিরোধী বিষয়গুলো তুলে ধরে ভবিষ্যতে তার পুনরাবৃত্তি না করার আহবান জানান।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *