নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আসলাম সারোয়ার এ জরিমানা করেন।
দণ্ডিত ট্রাক্টর চালকের নাম জাহেদ আহমদ। তিনি মুর্শিবাদকুরা গ্রামের মৃত মস্তই মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহনের কারণে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ (ক) ধারা লঙ্ঘনের দায়ে একজন ট্রাক্টর চালককে ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
