সিলেট প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। তাঁর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

“নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী,” — যোগ করেন হুমায়ুন কবির।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের বিষয়ে তিনি বলেন, “বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।”

সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন—
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী,
কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী,
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *