সিলেটের মালনীছড়া চা বাগানের বাংলোয় ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের হওয়া মামলায় শিল্পপতি রাগীব আলীর মেয়ে রেজিনা কাদির (৫৭) বর্তমানে কারাগারে রয়েছেন। মামলাটি করেন বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার, যেখানে রেজিনা কাদিরসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, গত ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে দায়ের হওয়া মামলাটি আদালতের নির্দেশে থানায় এফআইআর হিসেবে রেকর্ড হয় (মামলা নং-০১, তারিখ ০১ আগস্ট ২০২৫)। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩৭৯, ৩৯৫, ৪৪৮ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহার অনুযায়ী, ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগীকে নিয়ে বাংলোর প্রধান ফটকে গিয়ে নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে প্রবেশ করেন। তারা রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের কক্ষের সামনে নিরাপত্তা রক্ষীদের মারধর করে ঘরে ঢুকে নথিপত্র লুট করেন এবং কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন।

ঘটনার পর বাগানের শ্রমিক ও কর্মচারিরা গেট পাহারা দিয়ে পুলিশে খবর দেন। এসময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তবে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান। আটকরা বর্তমানে জামিনে রয়েছেন।

গত বুধবার প্রধান আসামি রেজিনা কাদির আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *