নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় বসতবাড়ির গাছ কেটে বিক্রি, স-মিলে (করাত কল) নিয়ে চেরাই এবং পরিবহণে বাধা প্রদান, গাড়ি জব্দ করে হয়রানির প্রতিবাদে বিজিবির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণভাগ বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য আজিম উদ্দীন, দক্ষিণভাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল হক, দক্ষিণভাগ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ফজিল আহমদ মুন্না, প্রবাসী কমিউনিটি নেতা এমরান আহমদ, ব্যবসায়ী আব্দুল গনি, ব্যবসায়ী সাহাব উদ্দিন চান্দই প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার মানুষ তাদের ব্যক্তিগত প্রয়োজনে বাড়ির গাছ কেটে বিক্রি করতে পারছেন না। গাছ কাটলে স-মিলে চেরাই করা যায়না।  গাছ কেটে পরিবহণ করতে গেলে বিজিবি আটক করে নিয়ে যায়। মামলা দিয়ে হয়রানি করে। পাশাপাশি গাছ কাটা ও চেরাই করার অনুমিত স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের ওপর প্রদানের দাবি জানান।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *