বড়লেখা প্রতিনিধি :
গ্রামতলায় ৩৩ বছর ইমামতির দায়িত্ব পালনকারী মাওলানা আব্দুল জব্বারের ইন্তেকাল
বড়লেখার গ্রামতলা এলাকায় দীর্ঘ ৩৩ বছর ইমামতির দায়িত্ব পালনকারী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল জব্বার আর নেই। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা আব্দুল জব্বার পূর্ব গ্রামতলা জামে মসজিদ ও মধ্যগ্রামতলা জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি গ্রামতলা এলাকার মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মাঝে দ্বীনি শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে আসছিলেন।
এছাড়াও তিনি কয়েক বছর বড়লেখা জামেয়া ইসলামীয়া গ্রামতলা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি ইমামতি ও খতিবের দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মরহুম মাওলানা আব্দুল জব্বারের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর এলাকার করিয়া গ্রামে।
তাঁর ইন্তেকালের সংবাদে গ্রামতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পরিচিত এই আলেমের মৃত্যুতে স্থানীয় মুসল্লি, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
