মৌলভীবাজারের রাজনগরে মিছরাফ খান হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার সকাল ১১ টায় রাজনগর উপজেলা পরিষদের সামনে রাজনগর-বালাগঞ্জ সড়কে সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ ডিসেম্বর জমিসংক্রান্ত বিষয় নিয়ে রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের মিছরাফ খানকে হত্যা করে পার্শ্ববর্তী বাড়ির প্রতিপক্ষ। একমাত্র ছেলেকে হারিয়ে মা এখন মৃত্যু শয্যায় রয়েছেন। বিয়ের ১৮ বছর পর তার এক সন্তানের জন্ম হয়েছে। ১৫ মাস বয়সী এই সন্তানের চোখগুলো এখন চারপাশে তার বাবাকে খুঁজে বেড়ায়। পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এঘটনায় মামলা হলেও প্রধান আসামীসহ বেশিরভাগ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতারের করে বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা।

সচেতন নাগরিক সমাজের সভাপতি আহমদউর রহমান ইমরানের সভাপতিত্বে ও ফুয়াদ আহমদ মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের প্রজেক্ট সুপারভাইজার মো. আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোসেন আহমদ রাজা, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহকারী সেক্রেটারী আজিজুর রহমান রিপন, মুয়াজ্জিন হাফিজ তোয়াবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থী মো. সাকিব আহমদ, রাজনগর সদর ইউপি যুবদলের আহ্বায়ক জিল্লুল তালুকদার প্রমুখ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *