গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জোটের শীর্ষ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা এবং জনজীবনে প্রভাব ফেলছে এমন জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বৈঠক শেষে দুপুর ১২টায় একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে জোটের শীর্ষ নেতারা বৈঠকের সিদ্ধান্ত এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করা এবং জ্বালানি খাতের অস্থিরতা দূর করতে সরকারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করাই এই বৈঠকের প্রধান লক্ষ্য।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *