হবিগঞ্জের চুনারুঘাটে সাব-রেজিস্ট্রার আব্দুস সোবহানের বিরুদ্ধে  ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সোমবার দুপুর ১টায় পৌর শহরের মধ্যবাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মাওলানা ইদ্রিছ আলী,  মাওলানা আজিজুর রহমান, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর খান, আব্দুল কুদ্দুছ, যুবদল নেতা রফিক তালুকদার, সাবেক ছাত্র নেতা ফরিদ আহমেদ, সিনিয়র দলিল লেখক কাজী এম এ খালেক, আবু তাহের, ফারুক মিয়া,  আব্দুস সালাম, মিজানুর রহমান শামীম, আব্দুর জাব্বার, মোঃ নুহ মিয়া ও ইশা খান প্রমুখ।

বক্তরা বলেন, দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার আব্দুস সোবহানকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তরা আরো বলেন, তিনি যোগদানের পর থেকে চুনারুঘাট সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কোন দলিল সম্পাদিত হচ্ছে না। এমন কি জমির নিবন্ধন, নামজারি, জাল দলিলে জমি দখলসহ নানা ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। জমির দলিল আটকে রেখে ভুক্তভোগীদের চাপের মুখে রেখে ঘুষ দাবি সাব-রেজিস্ট্রার, কেরানী, উম্মেদার, পিওন ও নকলনবিশদের নিয়মিত আচরণে পরিণত হয়েছে। ঘুষ আদায়ের কৌশল হিসেবে সাব-রেজিস্ট্রারের রুটিন মাফিক কাজ নকলনবিশ, কেরানী, উম্মেদার ও পিওন দিয়েও করানো হচ্ছে। এই সুযোগে নকলনবিশ, উম্মেদার, পিওনরাও লাখ লাখ টাকার মলিক বনে গেছেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *