নগরীর যতরপুরে গলায় ফাঁস লাগালো অবস্থায় এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বেলা ২টার দিকে যতরপুর নবপুষ্প আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য পুলিশ মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওই যুবকের নাম সুলতান মিয়া (১৬)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সুমন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এস.আই শামীম আহমদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। ঘরের তীরে সঙ্গে উড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি ঝুলন্ত ছিলো। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *