পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, সব সেবা অনলাইনে দিতে হবে এবং টাকা দিলেই জন্মসনদ মিলবে – এই ধরনের অনিয়ম চলতে পারে না। অন্তর্বর্তী সরকারের প্রধান বিবেচনা শান্তিশৃঙ্খলা রক্ষা করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সরকারের সফলতা নির্ভর করছে এ দায়িত্ব পালনের ওপর।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে ৩৪টি কার্য ও অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ এবং দিকনির্দেশনা গ্রহণের মতো নানা আয়োজন রয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *