১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলায় অংশগ্রহণ ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ এবং প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার সকালে পৌর শহরের নিসচা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলায় অংশগ্রহণ ও দর্শনার্থীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ এবং প্রচারাভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, নিসচা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, সুলতান আহমদ খলিল, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য ছাদিকুর রহমান, নিরঞ্জন দেবনাথ নিলু, আফজাল হোসেন রুমেল, শাহাব উদ্দিন, এমরান আহমদ, সাইফুর রহমান মুন্না, ফরহাদ আহমদ প্রমুখ।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারো নিসচা বড়লেখা উপজেলা শাখা তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীত উপহার প্রদান, দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *