বিয়ানীবাজার লাউতা ইউনিয়নের বারইগ্রামে আদালতের নির্দেশনা অমান্য করে কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগে এক নির্মান শ্রমিককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বারইগ্রাম ত্রিমুখী সংলগ্ন মসজিদের পূর্ব পাশের কবরস্থান থেকে আটক করে।

আটককৃত শ্রমিকের নাম রাজু আহমদ (২৫), সে উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মানিক উদ্দিনের ছেলে। সে আব্দুল্লাহপুর সরকার থেকে প্রাপ্ত ঘরে বসবাস করে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টহলরত পুলিশ গভীর রাতে লাউতা ইউনিয়নের বারইগ্রাম কবরস্থানে আদালতের নির্দেশনা অমান্য করে রাস্তা নির্মানের চেষ্টাকালে এক শ্রমিককে আটক করে তখন সেখানে থাকা বাকি শ্রমিকরা পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উজ্জামান বলেন, আটককৃত ব্যাক্তিকে যথাযথ আইন মেনে আদালতে সোপর্দ করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *