বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানি নিশ্চিত করতে ফিল্টার বিতরণ, কৃষকদের মধ্যে বীজ বিতরণ, ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়া প্রতিযোগিতা এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মন্ত্রীর। এরপর দুপুর ১২টা ১০ মিনিটে সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিরাপদ পানি নিশ্চিত করতে পানির ফিল্টার বিতরণ এবং স্থানীয় কৃষকদের মধ্যে বীজ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

দুপুর ১টায় সিলেটের তালতলায় ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

পরে দুপুর ২টা ৩০ মিনিটে ব্লু ওয়াটার শপিং সিটির ইমজা হলরুমে আয়োজিত ‘মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।

বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনের কর্মসূচি শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে নভোএয়ারের ভিকিউ-৯৮৮ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন খন্দকার আব্দুল মুক্তাদির। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সরকারি সফরসূচিতে নির্ধারিত কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আয়োজকদের প্রয়োজনীয় দায়িত্ব পালনের নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *