নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউ.এস.এ ইনক।

৮অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় বড়লেখা সদর ইউনিয়ন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, ইউপি সদস্য আব্দুস ছালাম,ইউপি সচিব তানিজব হাসান, ইউপি সদস্য ফখরুল ইসলাম, মহিলা সদস্য রুশনা বেগম ও মনিয়া বেগম।

এসময় প্রধান অতিথি জাহিদুল ইসলাম মামুন বলেন প্রবাসীরা আমাদের অক্সিজেন তারা যেকোন দূর্যোগে আমাদের পাশে দাড়ান
তারা মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বন্যার্ত মানুষের কথা চিন্তা করে প্রতিটি উপজেলার বন্যার্ত মানুষের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছে। আপনারা তাদের জন্য দুওয়া করবেন তারা যেন সব সময় আপনাদের পাশে দাড়ান।

উল্লেখ্য আমেরিকা বসবাসরত প্রবাসী মৌলভীবাজার বাসীদের নিয়ে গঠিত মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউ.এস.এ ইনক এর উদ্যোগে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *