প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে গতবছরের রমজানের তুলনায় এ বছর রমজানের শুরুতে অধিকাংশ নিত্যপণ্যের মূল্য কম। রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে এবং আশা করি পুরো রমজান মাসজুড়ে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।

শনিবার (১ মার্চ) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন রমজানে খাদ্যপণ্যসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে। সে লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহ নিবিড়ভাবে কাজ করেছে।

তিনি বলেন, রোজার সময় ভোজ্য তেল, ছোলা, খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। কীভাবে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় সরকার সেটিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে এসব পণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পরই বন্যা মোকাবিলা করতে হয়েছে। এবার ৬টা বন্যা হয়েছে। এরপরও নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য গতবছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *