ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে  ‍সিলেটে কর্মস্থল থেকে তুলে নিয়ে যাওয়ার পর ছয় দিনেও খোঁজ মেলেনি কুলাউড়ার ভকসিমেইল এর নূরুল আফসার হাওলাদারের।  আক্কাজ আলী হাওলাদারের ছেলে ও নিখোঁজ আফসারের বড় ভাই আবুল কাশেম হাওলাদার আমাদের প্রতিনিধি দুলাল আহমদকে জানান। তিনি বলেন, সোমবার কুলাউড়া থানায় জিডি করতে গেলে সাদা পোশাকে কর্তব্যরত ডিউটি অফিসার বলেন, ‘ র‌্যাবের নামে আপনি অভিযোগ করতে চান? জিডি কইরেন না; সময়মতো চলে আসবে।’ তাঁরা আমাকে অভিযোগ নিয়ে ওসির কাছে পৌঁছতেও দেননি। এর আগে সিলেটের একটি থানায় গেলে তাঁরা এমন জিডি নিতে পারবেন না বলে জানান।

 

আবুল কাশেম দাবি করেন, নূরুল আফসার দীর্ঘ দিন প্রবাসে ছিল। কয়েক বছর আগে দেশে ফিরে সিলেটের একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি নেয়। গত ২২ সেপ্টেম্বর বিকেলে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তাকে কর্মস্থল থেকে তুলে নিয়ে যায়। সে সময় তার সহকর্মীরা ওই ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা র‌্যাব ও ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেয়। এর পর ছয় দিন পেরিয়ে গেলেও নূরুল আফসারের বিষয়ে কিছুই জানা যাচ্ছে না। বিভিন্ন থানা, জেলখানা, হাসপাতালসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে।

আবুল কাশেম বলেন, জানামতে, নূরুল আফসারের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। সে কোনো অপরাধ করলেও তাকে তুলে নেওয়া কোনো আইনের মধ্যে পড়ে না। গ্রেপ্তার দেখিয়ে বিচারের আওতায় আনা যেতে পারে। সে কোনো দোষ করলে আদালত তার বিচার করবেন। এতে আমাদের কোনো আপত্তি নেই।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *