মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহী চা বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলে উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের সিলেট বিভাগীয় ফিল্ড কোÑঅডিনেটর আকলিমা চৌধুরী।
স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পিএফজি’র আন্ত:ধর্মী সম্প্রীতি রক্ষা কমিটির সদস্য মো: আনহারুল ইসলাম, মাওলানা এম,এ, রহিম নোমানি ও সদস্য সাংবাদিক নূর মোহাম্মদ সাগর।

স্থানীয়দের মাঝে বক্তব্য রাখেন, চা বাগান পঞ্চায়াত কমিটির সভাপতি সাধন কর্মকার, সহসভাপতি সন্তকি রায়, ব্যবসায়ি দুলাল নুনিয়া ও শিক্ষার্থী বিশাল নুনিয়া, ইয়ূথ সাজন কাহার ও সাগর নুনিয় প্রমুখ।

বক্ততারা, যে কোন পর্যায়ে দ্ব›দ্ব সংঘাত ও সংঘর্ষ পর্যায়ে না নিয়ে স্থানীয় পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে নিরশনের আহবাণ জানান।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *