সিলেট-ঢাকা মহাসড়কে শিক্ষাসফরে আসা বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিক্ষা সফরে আসা ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। তিনি বলেন, সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও  ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা গেলেও ট্রাকটি পালিয়ে যায়।

(ওসি) বলেন, বাসের যাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়নপুর দাখিল মাদ্রাসা কুমিল্লা থেকে সিলেট জাফলং ভ্রমণ আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *