সিলেট, ২৫ জুলাই — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছা) সিলেট মহানগর কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীরের ওপর ছুরি হামলার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিলেট মহানগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ায় অভিযান চালিয়ে আটক করা হয় ১৮ বছর বয়সী মারুফ আহমেদকে, যিনি ১/৪ নম্বর বাসার বাসিন্দা আনসার আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরের মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে তৌফিক ওমর তানভীরকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অন্য জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
রেন!
