নিজস্ব প্রতিবেদকঃ সুপ্রভাত সিলেটের রিপোর্টার নোমান উদ্দীণ ও তার পরিবারের উপর যৌথ বাহিনীর হামলা হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৪  রাত ১০ টার দিকে তাদের উপর এই হামলা হয়। রাতের আধারে ৩ গাড়ি (৪০ জন) সেনা সদস্য  ও পুলিশের নেতৃত্বে তার পরিবারের ১০ জন সদস্যকে পিটিয়ে আহত করা হয়, যার মধ্যে মহিলা ও শিশু রয়েছে। জানা যায়, শনিবার রাতে,  সুপ্রভাত সিলেটের সম্পাদক এর বাড়িতে সাবেক র‌্যাব কর্মকর্তা এবং বর্তমান আর্মি সদস্য লোকমান হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয় সেখানে কাউকে না পেয়ে তার বাড়ির পাশে নোমানের বাড়িতে আসেন এবং তার কাছে দুলাল আহমদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ‍তিনি কোন ‍কিছু জানেন না বললে, ইলেকট্রিসিটি বন্ধ করে তাকে আক্রমণ করা হয়। তার পরিবারের সদস্যরা তাকে সরিয়ে নিতে চাইলে তাদের উপর আক্রমন করা হয়। এতে ‍শিশু মহিলাসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। পরবর্তীতে তাদের এলাকাবাসীর সহযোগিতায় বড়লেখা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে, নোমান তার ভাই রফিক উদ্দিন, শরফ উদ্দিন কে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত দুলাল আহমদ এর উপর দুটি মামলা চলমান রয়েছে যার একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এবং অন্যটি রাষ্ট্রদ্রোহী মামলা। তিনি র‌্যাবের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে রির্পোট করার কারণে এমন মামলাগুলো করা হয়েছে যিনি বর্তমানে পলাতক রয়েছেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *