আহমেদ নোমান বড়লেখা থেকে : সোনাতুলায় মরহুম হাফিজ আব্দুর রহমান (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মরহুম হাফিজ আব্দুর রহমান (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর এবং সকল মরহুমের রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সোনাতুলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি শিহাব উদ্দিন আলীপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বদরুল ইসলাম, মাওলানা সাহেদ আহমদ ও মাওলানা এমাদুল ইসলাম।
আলোচনা সভায় আলোচকবৃন্দ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর ও ব্যাখ্যা তুলে ধরে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা করেন। এ সময় তাঁরা কোরআন-সুন্নাহর আলোকে মানবজীবনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
পরিশেষে মরহুম হাফিজ আব্দুর রহমান (রহ.)-সহ সকল মৃত মুসলমানের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
