নিজস্ব প্রতিবেদক : 

সিলেটের জকিগঞ্জে বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ গ্রামের ফয়জুর রহমান পাতাই মিয়ার ছেলে নিহত মো. মোমিন আহমদ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মোমিন আহমদ দাম্পত্য জীবনে নানা সমস্যায় ছিলেন। দীর্ঘদিন থেকে এক ব্যক্তির সাথে তার স্ত্রীর পরকীয়া চলছিলো। এই পরকীয়ার জের ধরে বৃহস্পতিবার ভোরে মোমিন আহমদের স্ত্রী তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। স্ত্রী পালিয়ে যাওয়ার আক্ষেপে মোমিন আহমদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন তদন্ত চলমান রয়েছে। নিহয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *