হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৯ জানুয়ারি) রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

জানা যায়, রাতে নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয় তার। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে সিসিইউতে ভর্তি আছেন বাবর। সুস্থতায় সকলের নিকট দোয়া চেয়েছেন নেত্রকোণা, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি বিএনপি’র নেতাকর্মীরা।

তাকে হাসপাতালে আনা তার কর্মী ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা জানান, রোববার রাতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলাকালীন সময়ে হঠাৎ করেই বুকের বা পাশে কথা অনুভব করেন এবং একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা ও অনুভব করেন। পরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স আনিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্প্রতি সব মামলা থেকে খালাস পাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন। গত ১৬ জানুয়ারি তিনি মুক্তি পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *