বিশেষ দৃষ্টি আকর্ষণ’’ শিরোনামে ১০০০ টাকার লাল নোট অচল হচ্ছে এমন একটি সংবাদ সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে সরব নেটপাড়া। অনেকেই আবার বিষয়টিকে সত্য ভেবে নিকটজনের মাঝে শেয়ার করছেন। সংবাদটিকে বাংলাদেশ ব্যাংক গুজব/বিভ্রান্তিকর বলে অবিহিত করেছে।

‘‘বিশেষ দৃষ্টি আকর্ষণ’’ শিরোনামের ভূয়া সংবাদটিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা ৩০/০৫/২০২২ ইং তারিখ পর্যন্ত। এরপর আর কোনো ১০০০ টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমা নেয়া হবে না। সুতরাং ৩০/০৫/২০২২ ইং তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

পরবর্তী দিন হতে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল বলে গণ্য হবে।

লেখার শেষ দিকে অস্পষ্ট সীলমোহর থেকে ‘মো: একাব্বর আলী’ ‌‌’বাংলাদেশ কৃষি ব্যাংক’ এবং ‘জামালপুর’ শব্দগুলো ছাড়া অন্য শব্দগুলোর পাঠোদ্ধার সম্ভব হয়নি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *