তবে তিনি বলেছেন, অপারেশন ডেভিল হান্টে যেন আইনের ব্যত্যয় না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সচিব পর্ষদের এক সভায় একথা বলেন তিনি।

প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সরকার দেরি হলেও সেই কাজ শুরু করেছে সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। পতিত স্বৈরাচারের আস্ফালন ও অপরাধীদের নিরাপদে বিচরণ করার খবর জনমনে ক্ষোভের সঞ্চার করেছে যার সর্বশেষ বহিঃপ্রকাশ দেখা গেছে গত কয়েক দিনে। একটি কার্যকর রাষ্ট্রে আইন বহির্ভূত ভাঙচুর গ্রহণযোগ্য না হলেও স্বৈরাচারের নির্লজ্জতা তার পটভূমি তৈরি করেছে এবং ন্যায্যতা তৈরি করেছে।

তিনি বলেন, আমরা মনে করি, বিপ্লবের পরে স্বৈরাচারের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। সেজন্য অপারেশন ডেভিল হান্ট একটি কার্যকর পদক্ষেপ হবে বলে আমরা আশা করি। তবে একইসঙ্গে একটি বিষয়ে সতর্ক করতে চাই যে, কোনো অবস্থাতেই আইনের শাসনের ব্যত্যয় যেন না ঘটে। অপরাধী যত বড়ই হোক বা তার পাপের পাল্লা যত ভারীই হোক তার বিচার আইনের মাধ্যমেই হতে হবে এবং আইন প্রয়োগে অবশ্যই বিদ্যমান রীতি-নীতির কঠোর অনুসরণ করতে হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *