নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় ৯ ডিসেম্বর,রোজ শনিবার বড়লেখা উপজেলার ছিগামহল এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল আজহার ক্বওমী মাদ্রাসা’র তিনজন কৃতি শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে খতমে ক্বোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীরা হলেন-হাফিজ মোঃ মার্জান হোসেন, হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ,হাফিজ মোঃ মাশরাফি আহমদ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আহমদ মোর্তজার সভাপতিত্বে ও মাদ্রাসা’র মুহতামিম হাফিজ মাওলানা আসাদুল্লাহ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রতুলী জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মাওলানা এনামুল হক,বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদ,মাওলানা মোতাহারুল ইসলাম মাদ্রসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আহমদ প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রসা পরিচালনা কমিটির সহসভাপতি বদর উদ্দিন খসরু,তারা মিয়া,মাদ্রাসা’র দাতা সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রাজ্জাক বকুল,কোষাধ্যক্ষ খিজির আহমদ মিসবাহ,এবং মাদ্রাসা’র শিক্ষক- শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *