নূরুল আলম নূরুল(২৬), ৪ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলের বিরুদ্ধে দায়ের করা মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তাকে গত ০৮ মে, ২০২৩ ইং তারিখে নির্মমভাবে হত্যার পর, সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ আজ আমাদের সংবাদদাতাকে বলেন যে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সাক্ষীদের ভয় দেখানো ও চুপ করিয়ে রাখা। তিনি বলেন যে নুরুল আইনের লড়াইয়ে তার সাথে ছিলেন এবং চেয়ারম্যান জেবুলের বিপক্ষে জনাব আজাদের দায়ের করা মামলা তে সে প্রথম স্বাক্ষী ছিল। এর কারণেই সে টার্গেট এ পরিণত হয়ছিল বলে বলেন জিনাব আজাদ। নুরুল ২০২১ সালের নির্বাচনী প্রচারণায় জনাব আজাদের প্রচার দলের অংশ ছিলেন। জনাব আজাদ পূর্বে ২০২৩ সালের মার্চ মাসে এই মামলা দায়ের করেছিলেন, যেখানে তিনি চেয়ারম্যান জেবুল এবং তার সহযোগীদের দ্বারা চালানো হামলা, চাঁদাবাজির দাবি এবং অন্যান্য ধরনের নিপীড়ন ও হয়রানির অভিযোগ আনেন।
আজাদ ঘোষণা করেন যে আগামী ১১ মে, ২০২৩ ইং তারিখে স্থানীয় বাসিন্দারা তার সঙ্গে নূরুলের পরিবারের ন্যায়বিচারের দাবিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল আয়োজন করতে যোগ দেবেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে প্রভাবশালী ব্যক্তিরা হুমকি এবং সহিংসতার মাধ্যমে সত্যকে দমন করার চেষ্টা করছেন।

১০ মে, ২০২৩

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *