ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) নগরীর হাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ। সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাঈল বিশ্ব মানবতার শত্রু, তারা যুদ্ধ বিরতির নিয়মনীতি না মেনেই গতদিন নিরিহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি তার বক্তব্য বিশ্বমোড়লদের কে ইসরাঈলের বিপক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘ এবং ওআইসি দ্রুত এর পদক্ষেপ নিবে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহ্বান জানান, ইসরাঈলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষদ্ধের দাবি জানান। তিনি আরও বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা ফিলিস্তিনের পাশে দাড়ানোর জন্য সর্বদা প্রস্তুত। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, সিলেট জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস। মানববন্ধনের সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, উক্ত মানববন্ধনে সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *