রিপোর্ট: আহমেদ নুমান

বড়লেখা পৌর শহরে কাভার্ডভ্যানের ধাক্কায় লিটু মিয়া (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরশহরের স্যাফরন রেস্টুরেন্টের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লিটু মিয়া বড়লেখা পৌরসভার তেলিগুল গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল আরোহী লিটু মিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

এ বিষয়ে এসআই দেবল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যান জব্দ করে এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *