- আহমেদ নোমান বড়লেখা উপজেলা প্রতিনিধি : বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন
শিক্ষার পরিবেশ উন্নয়ন ও আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় নির্মিত হয়েছে নতুন চারতলা বিশিষ্ট ভবন। নবনির্মিত এই ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) আবড়লেখা মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন এই ভবন উদ্বোধনের মধ্য দিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত ও সম্প্রসারিত হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এমন উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
