বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনায় ৮ সদস্যের কমিটি গঠন
দীর্ঘ প্রতীক্ষার অবসান, নির্বাচন আয়োজনের পথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি।
বড়লেখা প্রতিনিধি :অনেক জল্পনা-কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল মৌলভীবাজারের বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজনের প্রক্রিয়া।
গত ২৫ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনের একজন প্রতিনিধিসহ মোট ৮ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাজী আব্দুল গণি, আব্দুল হক, ফয়ছল আহমদ, আব্দুল কাদির পলাশ, জুয়েল আহমদ ও জিল্লুর রহমান। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল খালিক।
