হবিগঞ্জে বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরান আখঞ্জি (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুখকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কামরান আখঞ্জি ওই গ্রামের আব্দুল হাই আখঞ্জীর ছেলে এবং স্থানীয় দারুল উলুম চলিতাতল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে ব্যাডমিন্টন খেলা দেখতে যায় কামরান। এ সময় ব্যাডমিন্টন খেলার জন্য ব্যবহৃত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে গ্রামের লোকজন ও তার আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরনকে মৃত ঘোষণা করেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *