মৌলভীবাজার, ৭ জানুয়ারি ২০২৪:
মৌলভীবাজার-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন ভোট জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগ–পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বর্তমানে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছে।

দুপুর প্রায় ৩টার দিকে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৬ নম্বর কক্ষের এজেন্ট ওয়ারিস আহমেদ পাবেল অভিযোগ করেন, তাকে ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।

পাবেল অভিযোগ করেন, কেন্দ্রে ভোট জালিয়াতির প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা–কর্মী জাকারিয়া আহমেদ, সাইফুর আহমেদ ও রুনু মিয়াসহ কয়েকজন মিলে তাকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেননি।

উল্লেখ্য, কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণা চলাকালে পাবেল স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানান তার সহকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটির পর কেন্দ্রে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।

এদিকে, মৌলভীবাজার-২ আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এম শাহিন অভিযোগ করেছেন, নির্বাচনের দিন জুড়ে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও ভোট জালিয়াতি সংঘটিত হয়েছে। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে তিনি সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন।

ভোট গণনা চলাকালীন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী–সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *