মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় এ বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল।

অভিযানে মো. লালন মিয়া (২৮) নামে একজনকে আটক করা হয়। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা।

তল্লাশি চালিয়ে ট্রাক থেকে যে পণ্যগুলো উদ্ধার করা হয়েছে, তার মধ্যে রয়েছে—

  • Skinbrite Cream: ৫,১৮৪ পিস
  • Skinshine Cream: ৬০০ পিস
  • Elosone-HT Cream: ৪,৮০০ পিস
  • Derobin Ointment: ৪,৫০০ পিস
  • Melnor Cream: ৫,৭৬০ পিস
  • Clop-G Cream: ২৩,৬৬০ পিস
  • Patanjali Aloe Vera Gel: ২৮৮ পিস

এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৭৩,৪৮,৮২০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লালন মিয়া ভারতীয় পণ্য বহনের বিষয়টি স্বীকার করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি জানান, তিনি রুবেল মিয়া নামে এক ব্যক্তির পরিচিত এবং তার ভাঙারির ব্যবসার আড়ালে পরিচালিত ভারতীয় চোরাই পণ্য সরবরাহের অংশ হিসেবে কাজ করতেন। তারা সিলেটের চালিবন্দর এলাকা থেকে এসব পণ্য এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। চোরাই পণ্যগুলো খালি কার্টন ও তেরপাল দিয়ে ঢেকে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হতো।

ঘটনার সঙ্গে জড়িত লালন মিয়াসহ পলাতক ও অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *