আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা-জুড়ী) মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমদ রিয়াজ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ২টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের কাছে মনোনয়নপত্র জমা দেন।এসময় বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায় উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর সাথে ছিলেন বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি সুনাম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, পৌর জাতীয় পার্টির সভাপতি মাসুদুর রহমান তাজ প্রমুখ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *