জুয়া খেলার অভিযোগে সিলেট নগরের চৌকীদেখি থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার জুয়াড়ী এবং চৌকীদেখী আখড়াগলির মাওলানার কলোনি থেকে হাতেনাতে জুয়াখেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ওসমানীনগর থানার শেরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ মামুন (৩১), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সিরাজ মিয়া (৫১), এয়ারপোর্ট থানার চৌকিদেখী ১নং গলির ২৮নং বাসার খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (৩৫), ওসমানীনগর থানার কামারগাঁওয়ের ওহাব উল্লাহর ছেলে মো. কবির মিয়া (৩০), বিয়ানীবাজারের উত্তর দুবাগ গ্রামের আজিমুল আলীর ছেলে ফয়সল আহমদ (৩৫), নগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আব্দুল মজিদের ছেলে মো. রিপন (৩৫)।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *