সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। এসএমপি এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:৩০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকার হোটেল সিটি হার্টের ৪র্থ তলার ১০২ নম্বর কক্ষে অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ দিরাই থানার ধল আশ্রম গ্রামের আবু বকর মিয়ার পুত্র মোঃ তুহিম আহমদ (২০), মোছাঃ বিলকিছ নাহার পপি (২০)
এবং সিলেট কানাইঘাট থানার উজানবরাপাইত গ্রামের মৃত বশির আহমদের পুত্র নিজাম (৫৫)। বর্তমানে সে হোটেল সিটি হার্টের বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *