সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নাজির বাজারের হাজী বাড়ির রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন মাহবুবুল হক চৌধুরী (৩০), সাজন মিয়া (২৭)। এ ঘটনায় আহত অপরজনের নাম জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই লুৎফর রহমান ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্ল্যা তাহের।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *