সিলেটে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি রায়হান হোসেন মুন্নাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মুন্না শাহপরান এলাকার আটগাঁওয়ের হান্নান মিয়ার ছেলে। সিলেট ল’ কলেজের তৎকালীন শিক্ষার্থী ও বর্তমানে শিক্ষানবীশ আইনজীবী ছালমা বেগম ২০২২ইং সালে শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি রায়হানসহ কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের অভিযোগ করেন। মামলাটি তদন্ত করেন সিআইডি পুলিশ পরিদর্শক শাহিন মিয়া। তিনি গত বছরের ৭ই সেপ্টেম্বর শাহপরান পীরেরচক কোনা গ্রামের বাসিন্দা ও প্রবাসী হাবিবুর রহমান আশুক, একই এলাকার তাজুল ইসলাম তাজ, সাইদুর রহমান, কামরুল ইসলাম জনি, সোনারপাড়ার ফয়জুল কয়েস, আবুল হোসেন ও রায়হান হোসেন মুন্নাসহ ৯ জনকে অভিযুক্ত

করে চার্জশিট প্রদান করেন। চার্জশিটে তিনি উল্লেখ করেন- আসামিরা পরস্পরের যোগসাজশে ফেসবুক ও অনলাইন পত্রিকায় ইচ্ছাকৃতভাবে মানহানিকর ও কূরুচিপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। মামলার কয়েকজন আসামি জেল খাটার পর জামিনে রয়েছেন। প্রধান আসামি হাবিবুর রহমান আশুক, সাইদুর রহমান, আবুল হোসেন ও রায়হান হোসেন মুন্না পলাতক ছিলেন। এর মধ্যে মুন্না আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট অঞ্জন দে জানিয়েছে- আসামি এখন কারাগারে রয়েছে। এ মামলায় আসামি কয়েকজন। এর মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার হয়নি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *