সিলেটের কদমতলীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও পোকামাকড়ের উপস্থিতির অভিযোগে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও খাবার প্রস্তুতের পরিবেশে অস্বাস্থ্যকর পরিস্থিতি এবং পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। পরে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জনসাধারণের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *