মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহ জহুরুল হোসেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আব্দুল হাই, কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান চৌধুরী, সাংবাদিক আশরাফুল ইসলাম জুয়েল, উপজেলা নির্বাচন অফিস সহকারী মাসুক আহমদ প্রমুখ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *