মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আবির আহমেদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবিরসহ দুই বাইক আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *