ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দেয়াল লিখনের ছবি তুলতে গেলে ছাত্রশিবিরের এক নেতা বাধা দেন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের হলকর্মী আহমেদ শাহরিয়ার নীড় জানান, অন্যান্য হলের মতো তারাও বিজয় একাত্তর হলে বিভিন্ন দেয়াল লিখন করেন। পরে সেগুলোর ছবি তুলতে গেলে হল সংসদের বাইরের দেয়ালের সামনে ছাত্রশিবির নেতা ও পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান সাকিব তাকে বাধা দেন। এ সময় তিনি ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং গালাগালি করেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে তারেক রহমান সাকিব বলেন, তিনি শুধু হল সংসদের সামনে ছবি তুলতে বাধা দিয়েছেন, কিন্তু ফোন কেড়ে নেওয়ার চেষ্টা বা গালাগালি করেননি।

এ বিষয়ে হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ বলেন, ভিডিও ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। তিনি জানান, উত্তেজনার কারণে কথা কাটাকাটি হয়েছে এবং এর পেছনে আগের কিছু ঘটনাও প্রভাব ফেলতে পারে।

ঘটনার পরপরই ছাত্রদল হল এলাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি হলগেটের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *