ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কাওসার লস্করকে (৫৫) পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার লস্কর একই এলাকার লুৎফর লস্করের ছেলে।

তার মা নুরজাহান বেগম জানান, গভীর রাতে মুখোশধারীরা এসে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তার ছেলেকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে বাড়ির পাশের রেললাইনে তাকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে গ্রামের লোকজন জড়িত বলে তারা ধারণা করছেন। তিনি তার ছেলে হত্যার বিচার চান।নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, গত মঙ্গলবার রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ব্যক্তি বাড়িতে ঢোকে পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেট এলাকায় তাকে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

তিনি বলেন, ‘পরে পরিবারের সদস্যরা টের পেয়ে কাওসারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো মামলা হয়নি। কাওসার ২০১৪ সালে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *