সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার টেক কায়োরা এলাকার সামছুল হকের ছেলে মো. মহিন উদ্দিন, ১৯নং ওয়ার্ডের দক্ষিন সালনা মিয়া বাড়ীর মোহাম্মদ আলীর ছেলে মো. রাকিব আহমদ, ১৯নং ওয়ার্ডের সালনা পূর্ব বাজার (মন্ত্রীর বাড়ী) এলাকার মো. মুজিবুরের ছেলে মো. অনিক (২৬), টেক কায়োরা এলাকার মো. জাহেদ হোসেনের ছেলে মো. রিপন হোসেন (২৫), টেক কায়োরা পশ্চিমপাড়া এলাকার মৃত মো. চাঁন মিয়ার ছেলে মো. দুলাল হোসেন (৪৩) ও মো. ওয়াসিম (৩২), ময়মনসিংহ জেলার গফরগাঁও টাঙ্গাবর এলাকার করিম শেখের ছেলে ড্রাইভার মো. লিটন শেখ (৪২), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সারাংপুর (ম্যাজিষ্ট্রেট আঃ হামিদের বাড়ীর পাশে) মো. লিয়াকত আলীর ছেলে হেলপার মো. আওয়াল মিয়া (২২), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালি মল্লিকবাড়ী এলাকার মৃত আব্দুস ছালাম মল্লিমের ছেলে হেলপার আহমেদ মল্লিক (২১)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাহপরাণ (রহ.) থানার আওতাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসের ভেতর থেকে বিভিন্ন প্রিন্টের ১৫২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় সময় অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে কম্বল বহনকারী বাসটিও জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২০ , তাং-১৯/০৬/২০২৬খ্রি. ধারা- স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ২৫বি (১) (বি)/ ২৫ডি রুজু হয়। আসামীদের‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *