নিজস্ব প্রতিবেদক | সিলেট | ২০ আগস্ট ২০২৫

সিলেটের জকিগঞ্জে প্রবাসী ব্যবসায়ী মোঃ মিসবাহ উদ্দিনের স্ত্রী আয়শা বেগমের উপর পুলিশের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। ১৮ আগস্ট ২০২৫ তারিখে উপজেলার ঈদগাহ বাজার এলাকার উত্তর মাদার খাল গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন জকিগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন।

এক সূত্রে জানা যায়, আয়শা বেগম সম্প্রতি পুলিশ সংস্কার কমিশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ ও স্থানীয় ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে। ওই অভিযোগের জেরে প্রাক্তন রাজনৈতিক দলের সদস্যরা ও পুলিশ অফিসারেরা ক্ষিপ্ত হয়ে উঠে।

অভিযোগ অনুযায়ী, ১৮ আগস্ট এ- সাধারণ পোশাকধারী একদল পুলিশ তাদের বাড়িতে প্রবেশ করে এবং অভিযোগ প্রত্যাহারের জন্য আয়শা বেগমকে চাপ দিতে থাকে। আয়শা বেগম রাজি না হলে পুলিশ সদস্যরা তাকে নির্মমভাবে মারধর করে, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং তার বৃদ্ধা শাশুড়ি মা কে একটি ঘরে আটকে রাখে।

হামলার সময় ওসি মোঃ মোশাররফ হোসেন বলেন,

“তুমি যদি অভিযোগ না তোলো, তাহলে তোমাদের সবাইকে মেরে করে ফেলব।”

হামলায় গুরুতর আহত আয়শা বেগমকে প্রতিবেশীরা উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন।

স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান,

“প্রায় ৮-১০ জন পুলিশ এসে পুরো বাড়ি তছনছ করে, কিন্তু আমি ভয়ে এগিয়ে যেতে পারেনি।”

মিসবাহ উদ্দিন কানাডা থেকে ফোনে বলেন,

“আমার পরিবারের উপর এই হামলা একটি প্রতিহিংসামূলক পদক্ষেপ। আমি দেশে থাকতে মেয়র ও তার সহযোগীদের চাঁদা না দেওয়ায় আমার ব্যবসা দখল ও বন্ধ করা হয়েছিল। এখন আমার পরিবার কে নির্যাতন করা হচ্ছে।”

উল্লেখ্য, মিসবাহ উদ্দিন ছিলেন জকিগঞ্জের একজন সফল ব্যবসায়ী, যিনি আসবাবপত্রের দোকান, ডিপার্টমেন্ট স্টোর, অটো রাইস মিল, মাছ ও কৃষি প্রকল্প পরিচালনা করতেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন পৌর মেয়র আব্দুল আহাদ এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার কাছ থেকে মাসিক চাঁদা দাবি করছিলেন বলে অভিযোগ রয়েছে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৩ সালে তার উপর একাধিক হামলা চালানো হয়, ফলে তিনি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কানাডায় পালিয়ে যেতে বাধ্য হন।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মোঃ মোশাররফ হোসেনের মন্তব্য জানতে ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

মানবাধিকার কর্মীরা ঘটনাটিকে “গণতান্ত্রিক ও প্রশাসনিক কাঠামোর ভয়াবহ অপব্যবহার” বলে উল্লেখ করেছেন। তারা বলেন,

“একজন প্রবাসীর পরিবারের উপর এভাবে হামলা করা বাংলাদেশের আইনের শাসনের প্রতি আস্থাকে ধ্বংস করছে।”

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *